© GOPIKA KANTA DUTTA (GK DUTTA) Version 5.1 Responsive

গ্রাম-সভার তথ্য-শ্রীপুর

শ্রীপুর গ্রাম পঞ্চায়েত | গ্রাম-সভার তথ্য

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের
গ্রাম-সভার তথ্য ও বাস্তব চিত্র

তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত গ্রাম-সভার বই, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বাস্তব পরিস্থিতি।

সুদীর্ঘ বছরের প্রতীক্ষার পর ২০১৮ সালের ৩রা মার্চ, ত্রিপুরা রাজ্যে ২৫ বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটে এবং রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে।

বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর-পর রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতেও এর প্রভাব পড়ে এবং রাতারাতি ক্ষমতার পালাবদল ঘটে। এরই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতেও একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায়।

২০১৮

গণহারে পদত্যাগ করানো এবং উপ-নির্বাচনের নামে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়।

পরবর্তী সময়

তথাকথিত পূর্ণাঙ্গ নির্বাচনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা বিজেপির দখলে যায়।

২০১৮ — ২০২৫

এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো ওয়ার্ড সংসদ বা গ্রাম সংসদ অনুষ্ঠিত হয়নি।

আশ্চর্যজনকভাবে, ৩রা মার্চ ২০১৮ সাল থেকে ৩১শে মার্চ ২০২৫ সাল পর্যন্ত সময়ের মধ্যে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে কোনো ওয়ার্ড সংসদ কিংবা গ্রাম সংসদ অনুষ্ঠিত হয়নি।

এমনকি প্রতিটি আর্থিক বছরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক হিসাবের কোনো বই প্রকাশ ও জনগণের মধ্যে বিতরণ করা হয়নি। ভারত সরকারের আইনকে তোয়াক্কা না করে বছরের পর বছর একইভাবে এই পরিস্থিতি চলতে থাকে।

অবশেষে আমি তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম-সভার বই পাওয়ার আবেদন করি। আমার আবেদন সাপেক্ষে আমাকে কম্পিউটার প্রিন্টের মাধ্যমে গ্রাম-সভার বইয়ের একটি কপি সরবরাহ করা হয়।

অর্থ-বৎসরের গ্রাম-সভার বই দেখুন এবং শ্রীপুর গ্রামের তথ্য জানুনঃ

📚 গ্রাম-সভার বই ডাউনলোড করুন

২০১৮-২০১৯
অর্থ-বৎসর

গ্রাম-সভার তথ্য ও নথিপত্র

ডাউনলোড করুন

২০১৯-২০২০
অর্থ-বৎসর

গ্রাম-সভার তথ্য ও নথিপত্র

ডাউনলোড করুন

২০২০-২০২১
অর্থ-বৎসর

গ্রাম-সভার তথ্য ও নথিপত্র

ডাউনলোড করুন

২০২১-২০২২
অর্থ-বৎসর

গ্রাম-সভার তথ্য ও নথিপত্র

ডাউনলোড করুন